Thursday, February 22, 2018

যদি হিমালয় আল্পসের D#

C#/D#
যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ
একদিন গলেও যায়, তবুও তুমি আমার
যদি নায়াগ্রা জলপ্রপাত
একদিন সাহারের কাছে চলেও যায়
তবুও তুমি আমার।

যদি প্রশান্ত মহাসাগরে একফোটা
জল আর নাও থাকে
যদি গঙ্গা-ভলগা-হোয়াংহো
নিজেদের শুকিয়েও রাখে
যদি ভিসুভিয়াস-ফুজিয়ামা
একদিন জ্বলতে জ্বলতে জ্বলেও যায়
তবুও তুমি আমার।।

যদি পৃথিবীকে ধ্বংস করতে একদিন
তৃতীয় মহাযুদ্ধও বাঁধে
যদি নিভেও যায় কোনদিন
যতটুকু আলো আছে ওই সূর্য আর চাদেঁ
যদি সাইবেরিয়ার তুষারে কখনও
সবুজ ফসল ফলেও যায়
তবুও তুমি আমার।।

Tuesday, November 21, 2017

পৌষের কাছাকাছি রোদ মাখা সেইদিন

G#m
পৌষের কাছাকাছি রোদ মাখা সেইদিন
ফিরে আর আসবে কি কখনও।

খুশি আর লজ্জার মাঝামাঝি সেই হাসি
তুমি আর হাসবে কি কখনও।।

অনুযোগ কার নাম না জেনে
অধরেতে কোন সাড়া না এনে।
দেখা আর না দেখার কাছাকাছি কোন রঙ
চোখে আর ভাসবে কি কখনো।

কাব্য কি কথা সে ভাববো কি বিলাসে
মায়াজাল বুনবো কি তখনও
দু একটি পাখিদের সে কাকলী শুনবো কি তখনও।

সে বাতাস বাঁশি কিগো বাজাবে
সে আবেশ মনে মনে সাজাবে
বোঝা আর না বোঝার কাছাকাছি কোন গান
ভাল আর বাসবে কি কখনো।।

Monday, September 25, 2017

ভ্রমরা রে তুই এফুলে ওফুলে

F
ভ্রমরা রে...
তুই এফুলে ওফুলে কি কথা শুনিয়ে যাস রে
সে কি না লেখা কোন কবিতা
তাই লুকিয়ে কিছু শুনি তা
খুশিতে আবেগে কাঁপেযে ফাগুন মাসরে।।

মন ভোলানোর মন্ত্রটা তুই ভালই গেছিস শিখে
সেই তোকে তার মন দিয়ে ফেলে তাকাসনে যার দিকে
সে তো জানেনা তুই পালাবি (২)
শুধু নেশাতেই মন জ্বালাবি
এখেলা খেলেযে ঘটাবি সর্বনাশ রে।।

তবু শুনে রাখ, তুই শুনে রাখ
সব ফুলেরাই সহজ সরল নয়
অনেকের ঐ পাপড়ির নিচে গোপন কাঁটা যে রয়।

আরো প্রনয়ে  তোকে  জড়িয়ে, আরো সুখেতে মন ভরিয়ে
হঠাৎকখন পরাবি মরন ফাসরে।।

শিল্পীঃ মান্না দে
কথাঃ পুলক বন্দোপাধ্যায়
সুরকার: প্রভাস দে

Tuesday, October 25, 2016

কাহারবা নয় দাদরা বাজাও

কাহারবা নয় দাদরা বাজাও
উল্টো পাল্টা মারছ চাঁটি
শশীকান্ত তুমিই দেখছি
আসরটাকে করবে মাটি।।


রোশনী বাঈয়ের পায়ের পায়েল
কলজেটাকে করুক ঘায়েল
আমার পদ্মপাতায় লাগবে না দাগ
কলঙ্কপাঁক যতই ঘাঁটি (আহ)।।


গোলাপ জল দাও ছিটিয়ে,
গোলাপ ফুলের পাপড়ি ছড়াও

ভুলতে যে চাই বুকের জ্বালা
রক্তে নেশার আগুন ধরাও।।


প্রতি রাতের এই যে আসর
এই তো আমার জীবন বাসর
আমার ইচ্ছে করে শূন্যে উঠে
মেঘের উপর দিয়ে হাঁটি (আহ)।।

আমি যামিনী তুমি শশী হে

D#
আমি যামিনী তুমি শশী হে
ভাতিছ গগন মাঝে।
মম সরসীতে তব উজল প্রভা
বিম্বিত যেন লাজে।।

তোমায় হেরিগো স্বপনে শয়ানে
তাম্বুর রাঙ্গা বয়ানে (তব)
মরি অপরূপ রূপ মাধুরী
বসন্ত-সম বিরাজে।।

তুমি যে শিশির বিন্দু
মম কুমুদির বক্ষে
না হেরিলে ওগো তোমারে
তমসা ঘনায় চক্ষে।

তুমি অগণিত তাঁরা গগনে
প্রাণবায়ু মম জীবনে (তুমি)
তব নামে মম প্রেম মুরলী
পরাণের গোঠে বাজে।।

Wednesday, August 27, 2014

বেহাগ যাদি না হয় রাজী

D#
বেহাগ যাদি না হয় রাজী বসন্ত যদি না আজ আসে
এ আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে।।

তোমার সুরের হাতটি ধরে চলো চলে যাই
যেখানেতে আনন্দ রাগ বাজে গো সদাই
কথার ফুলে সুরের ভ্রমর যেথায় মিলন সুখে হাসে।।

চোখের দেখা যাক ফুরিয়ে ক্ষতি কিছু নাই
সপ্ন দেখার নাই সীমানা দেখে যাবো তাই
ভালোবাসাই শিখেছে মন তাইতো শুধুই ভালোবাসে।।


শিল্পী: মান্না দে
গীতিকার: পুলক বন্দোপাধ্যায়
সুরকার: অধীর বাগচি
ছবি: দুই পুরুষ (1978)


আজ আবার সেই পথে দেখা হয়ে গেল

আজ আবার সেই পথে দেখা হয়ে গেল
কত কথা সুর গান মনে পড়ে গেল
বল ভালো আছো তো (২)।।

কদিন আগেএমন হলে কটা দিন আরো বেশী পেতাম
আরো আকাশ আরো বাতাস লিখে দিতো তোমারি নাম
সুধু আমি নয় ওরা সবাই ডেকে ডেকে বলে যেত কতো।।

জানি তোমায় আপন ভাবার কোন অধিকার নেইযেগো আর
এও জানি দেখা হওয়াই কতো বড় ভাগ্য আমার
শুধু বলো আজ আমায় ভুলে সুখী তুমি হয়েছো কতো ।।