Thursday, November 30, 2023

 কে প্রথম কাছে এসেছি
কে প্রথম চেয়ে দেখেছি,
কিছুতেই পাই না ভেবে
কে প্রথম ভালবেসেছি,
তুমি না অমি ? 







ডেকেছি কে আগে
কে দিয়েছে সাড়া,
কার অনুরাগে কে গো দিশাহারা,
ডেকেছি কে আগে
কে দিয়েছে সাড়া
কার অনুরাগে কে গো দিশাহারা,
কে প্রথম মন জাগানো সুখে হেসেছি
তুমি না অমি?
কে প্রথম কাছে এসেছি
কে প্রথম চেয়ে দেখেছি,
কিছুতেই পাই না ভেবে
কে প্রথম ভালবেসেছি,
তুমি না অমি ?
কে প্রথম কথা দিয়েছি
দুজনার এ দুটি হৃদয়,
একাকার করে নিয়েছি।
শুরু হল কবে এত চাওয়া পাওয়া
একই অনুভবে একই গান গাওয়া,
শুরু হল কবে
এত চাওয়া পাওয়া
একই অনুভবে একই গান গাওয়া,
কে প্রথম মন হারানোর স্রোতে ভেসেছি
তুমি না অমি?
কে প্রথম কাছে এসেছি
কে প্রথম চেয়ে দেখেছি,
কিছুতেই পাই না ভেবে
কে প্রথম ভালবেসেছি,
তুমি না অমি ?
x

Thursday, April 20, 2023

আবার হবে তো দেখা

আবার হবে তো দেখাএ দেখাই শেষ দেখা নয়তোকি চোখে তোমায় দেখি
বোঝাতে পারিনি আজও হয়তো।।
 
যাবার বেলায় আজ কেনো যে কেবলই মনে পড়ে গোঅসময়ে নীল আকাশে কত দিন কত মেঘ ধরে গোশপথের মালাতেও মাঝে মাঝে কাঁটা জেগে রয় তো।।
এমন তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছোখেয়ালের অভিনয়ে আমায় কথার কথা দিয়েছো।
বলো না সহজ করে আমায় পেরেছো তুমি বুঝতেহয়নি একটু দেরি এ গানের কোন মানে খুঁজতেকাছে থেকে দূরে গেলে নেই কিছু হারাবার ভয় তো।।

Sunday, December 4, 2022

না না যেয়ো না

 Cm
না না যেওনা ও শেষ পাতাগো
শাখায় তুমি থাকো
ছিলে তুমি ছিলাম আমি  
চিহ্নটি তার রাখো।।

উত্তর বায় করুক শাসন
যাক ঘুচে যাক সবুজ আসন
শেষ বেলাকার অশেষ নিয়ে
স্মৃতির ছবি আঁকো।।

ওই পাতাটায় অমর হবে তোমার আমার কথা
পাশাপাশি থাকবে তোলা আনন্দ আর ব্যাথা
তোমার আমার কথা
ওই পাতাটায় অমর হবে আনন্দ আর ব্যাথা

বসন্ত দিন আসবে যখন ফুল হয়ে নয় ফুটবো তখন
হিমেল রাতের দুঃখ তোমার ভুষন করে ঢাকো

Monday, August 15, 2022

কে তুমি তন্দ্রাহরণী

 
কে তুমি, কে তুমি
কে তুমি তন্দ্রাহরণী
দাঁড়িয়ে আমার চোখের আগে
রাঙ্গালে এ মন পুস্পরাগে
কে গো চম্পাবরণী।।
 
আজ তোমায় দেখে হলো মনে
তুমি ছিলে মনের কোনে (২)
তোমার ডাকেই কূল হারালো
আমার স্বপ্নতরণী (২)।।
  
তুমি বোঝ নাকি,
তুমি বোঝ নাকি (২)
প্রাণের বিরাম জানে না আমার
বনের পাখী, তুমি শোন তা কি।
 
ওই ভ্রমর আঁখির গুঞ্জরণে
ফুল ফোটে তাই মন পবনে (২)
মিলন মায়ায় হয় একাকার
সাধের স্বর্গধরণী।।
x

লাগা চুনরি মে দাগ ছুপাউ ক্যায়ছে

লাগা চুনরি মে দাগ ছুপাউ ক্যায়ছে
চুনরি মে দাগ ছুপাউ ক্যায়ছে
ঘার যাউ ক্যায়ছে।।
 
হো গ্যায়ী ম্যায়লি মোরি চুনারিয়া
কোড়ে বাদানসি কোড়ি চুনারিয়া
আ- যাকে বাবুলছে নাজরে মিলাউ ক্যায়ছে
ঘার যাউ ক্যায়ছে।।
 
ভুল গ্যায়ী সাব ভাচার বিদা কে
খো গ্যায়ী ম্যায় শশুরাল মে আকে
আ- যাকে বাবুলছে নাজরে মিলাউ ক্যায়ছে
ঘার যাউ ক্যায়ছে।।
 
কোরি চুনারিয়া আত্মা মোরি ম্যাল হ্যায় মায়াজাল
ও দুনিয়া মোরা বাবুলকে ঘার, ইয়ে দুনিয়া শশুরাল
আ- যাকে বাবুলছে নাজরে মিলাউ ক্যায়ছে
ঘার যাউ ক্যায়ছে।।
x

পুছোনা ক্যায়ছে ম্যায়নে র‌্যান বিতাই

 
পুছোনা ক্যায়ছে ম্যায়নে র‌্যান বিতাই
ইক পাল য্যায়ছে, ইক যুগ বিতা
যুগ বিতে মোহে নিদ না আয়ি।।
 
উত জ্বলে দিপক ইত মান মেরা
ফিরভি না যায়ে মেরে ঘারকা আন্ধেরা
তাড়পাত তাড়ছাত উমর গাওয়াই।।
 
না কাহি চান্দা, না কাহি তারে
জোত কে পেয়াসে মেরে ন্যন বেচারে
ভোরভি আসকি কিরন না লায়ী।।

কন আয়া মেরে মানকে দুয়ারে F

 
কন আয়া মেরে মানকে দুয়ারে পায়েল কি ঝংকার লিয়ে।।
 
আখ না জানে দিল প্যাহচানে সুরাতিয়া কুছ এয়ছি
ইয়াদ করু তো ইয়াদ না আয়ে মুরাতইয়া ইয়ে ক্যায়ছি
পাগল মনওয়া ছোচ মে ডুবা সপ্নোকা সংসার লিয়ে।।
 
ইক পাল সোচু মেরি আশা রুপ বাদাল করা আয়ি
দুঝে পাল ফির ধ্যান ইয়ে আয়ে হো না কাহি পারছায়ি
যো পারদেশী কে ঘার আয়ি ইক আনোখা পেয়ার লিয়ে।।
x

Tuesday, December 8, 2020

হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই

হৃদয়ের গান শিখে তো
গায় গো সবাই,
ক'জনা হৃদয় দিয়ে গাইতে জানে,
নয়নে কাজল সে তো সবাই পরে
ক'জনা তোমার মত চাইতে জানে।।

কত না রঙ বাহারী ফুলের মালায়
খোঁপাটি বাহার করে সবাই সাজায়,
জুঁই ফুল এমন করে এলো খোঁপায়
ক'জনা তোমার মত ছাইতে জানে।।

কাহিনী গল্প গাঁথা কত
কি কয় সকলে,
এভাবে মনের কথা
বল না আর কে বলে।

সবারই জীবনে প্রেম হয়তো আসে
জানি না এমন ভালো আর কে বাসে,
স্বপনের সোনার তরী কূল হারিয়ে
ক'জনা তোমার মত বাইতে জানে।


কথা : পুলক বন্দ্যোপাধ্যায়
সুর : রতু মুখোপাধ্যায়


Monday, September 3, 2018

আমায় চিনতে কেন পারছো না মা

C
আমায় চিনতে কেন পারছো না মা
সবই ভুলে গেলে
আমি তোমার অবোধ ছেলে
ফিরে এলাম মায়ের কোলে।।

স্বর্গ কোথায় তা জানি না
আমি জানি এই ঠিকানা
যেখানে সব স্বর্গ মর্ত পাতাল হারায় রসাতলে।।

শেষ হল মা ধূলা খেলা এবার হবে সোনার খেলা
সীমানাহীন আনন্দে মা কাটবে আমার সারা বেলা।

এসো তুমি হাত বাড়িয়ে
চলে আমার সঙ্গে নিয়ে
যেখানে সব জন্ম মৃত্যু হয় একাকার প্রতি পলে।।


কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সুর: সুপর্ণ কান্তি ঘোষ

এই কুলে আমি আর ওই কুলে তুমি

C#
এই কুলে আমি আর ওই কুলে তুমি
মাঝখানে নদী ওই বয়ে চলো যায় |
তবুও তোমার আমি পাই ওগো সাড়া
দুটি পাখী দুটি কুলে গান যেন গায়।।

যুগে যুগে তুমি মোরে বেঁধেছিলে ফুলডোরে
তাই আজ বসে থাকি আশায় আশায়।।

দূরে আছ তবু কথা হয় বিনিময়,
জাননাতো কি নিবিড় এই পরিচয় |

দেখি আমি চোখ মেলে মনের মাধুরী ঢেলে,
তুমি যে গো ভেসে এলে প্রাণের খেয়ায় ||


—————–
কথা- গৌরীপ্রসন্ন মজুমদার
সুর ও শিল্পী- মান্না দে

Sunday, September 2, 2018

তুমি অনেক যত্ন করে Cm

Cm
তুমি অনেক যত্ন করে
আমায় দুঃখ দিতে চেয়েছো দিতে পারনি
কি তার জবাব দেবে
যদি বলি আমি কি হেরেছি !?
তুমিও কি একটুও হারোনি ।।

সবুজ পাতাকে ছিড়ে ফেলেছো –
ফুলেতে আগুন তুমি জ্বেলেছো
ফাগুনের সব কেড়ে নিয়েছো –
স্মৃতিটুকু তার কেন কাড়নি।।

অন্তরে আলো জ্বেলে রেখে –
দৃষ্টিকে গেছ শুধু আঁধারেতে ঢেকে।

নিজেকে প্রশ্ন করে দেখনা
যার নাম তুমি আর লিখনা
কেন তাকে ধরে আছো হৃদয়ে
বিদায়ের  পথ কেন ছাড়োনি
তুমিও কি একটুও হারনি।।

Sunday, April 22, 2018

ওগো বরষা তুমি ঝরো না গো F

D#
ওগো বরষা তুমি ঝরো না গো অমন জোরে
কাছে সে আসবে তবে কেমন করে
রিমঝিম রিমঝিম রিমঝিম
এলে না হয় ঝোরো তখন অঝর ধারে
যাতে সে যেতে চেয়েও যেতে নাহি পারে
বিমঝিম ঝিম ঝিম ঝিম।।

মেঘ তুমি চাঁদকে ঢেক যদি ওঠে
চন্দ্রমল্লিকা যেন না ফোটে
আমারি চাঁদ আমার থাকুক
কেউ যেন না দেখে তারে
রিমঝিম রিমঝিম রিমঝিম।।
যেন তার পায়ের নুপুর বাজে রুমঝুম
এত রাতেও ভ্রমর কেন কর গুনগুন
লক্ষী ভ্রমর চুপ করোনা
আসছে সে আজ আমার দ্বারে
রিমঝিম রিমঝিম রিমঝিম।।

রাজা মুকুট পরে বসে আছ সিংহাসনে

G#

রাজা......
মুকুট পরে বসে আছ সিংহাসনে
রাজ্য জুড়ে সবাই তোমায় ভীষণ মানে
যখন তখন যাকে তাকে পাঠাও তুমি নির্বাসনে
নিজেও তুমি বন্দি সেটা কজন জানে।।

চতুর্দিকে চলছে কতই যে অনাচার
সভায় বসে করছ তুমি সবার বিচার
চতুর্দিকে চলছে কতই যে অনাচার
সভায় বসে করছ তুমি সবার বিচার
তোমার বিচার করছে কি কেউ অন্যখানে।

পোষাকে আর জাঁকজমকে নিজেকে আড়াল করে
পেতে চাও সান্ত্বনা কি ঘরের মাঝে ঘর গড়েG

যুদ্ধ জিতে আনছো ভূমি পদতলে
আবার কখন পরাজয়ের তিলক ভালে
এক তিল যে শান্তি তোমার নেই তো প্রাণে।।

ও আমার মন যমুনার D#

D#
ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে
ভাব তরঙ্গে কতই খেলা
বধূ কি তীরে বসেই মধুর হেসে
দেখবে শুধুই সারাবেলা।।

ও রূপের মিথ্যে গরব অমন যদি বিরূপ থাকে
ও গুণের কি দাম বল লাজেই যদি আগুন ঢাকে?
কবে আর আসবে সময় বাসবে ভাল
ভাসবে ময়ূরপঙ্খী ভেলা?।।

কি অত বিচার করা অবিচারের ভয় করে যে
কি অত হিসাব করা বেহিসাবের ভুল ধরে যে

এখনো ডুব না দিলে করবে সিনান হায়গো কবে,
গাগরী ভরার বেলা অবহেলায় সাঙ্গ হবে
মনেরই সোনা যে হয় আনমনাগো
দিন গোনাতে মাটির ঢেলা।।

Monday, April 2, 2018

চম্পা চামেলী গোলাপেরই বাগে

A#

চম্পা চামেলী গোলাপেরই বাগে
এমনও মাধবী নিশি আসেনি আগে।।

চাঁপারও আতর মেখে কোয়েলা ওঠে যে জেগে
পিউ কাহা পিউ কাহা ভরা অনুরাগে।।

যত কথা প্রানে ছিল স্মৃতি হয়ে যায়
সুর যেন মালা হয়ে কন্ঠে জড়ায়।

হৃদয়েরও কুঞ্জ মাঝে রাধার ও নুপূর বাজে
জীবনের ও মধুবনে মধুঝতু জাগে।।